• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |

প্লেয়ার্স ড্রাফট: বিপিএলে কে কোন দলে

বিপিএলখেলাধুলা ডেস্ক: দেশের সাত তারকা ক্রিকেটারের দল নির্ধারিত হয়েছিল আগেই। গত আসর থেকে দু’জন করে ক্রিকেটারও রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি প্লেয়ার্স ড্রাফটের বাইরে অনেক বিদেশী ক্রিকেটারকে নিশ্চিত করে তারা। বাকি ক্রিকেটারদের নিয়ে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে।

লটারির মাধ্যমে খেলোয়াড় ডাক দেয়ার মধ্যে দিয়ে দলগুলো গুছিয়ে নিয়েছে ঘর। টি ২০ বিশ্বকাপের ফাইনালে টানা চার ছক্কা মারা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্র্যাফেটকে নিয়েছে বরিশাল বুলস। ওয়েস্ট ইন্ডিজের টি ২০ অধিনায়ক ছাড়াও তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের তৃতীয় আসরে দল গঠনের সময় ডাক না পাওয়া অলক কাপালী ফাইনালে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। এবার স্থানীয়দের প্রথম সেটে খুলনা টাইটানস নিয়েছে তাকে। দলগুলোর চাহিদার তালিকায় শীর্ষে থাকা নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছে রাজশাহী। এবার বিপিএলের ক্রিস গেইল, ডুয়ানে স্মিথ, শোয়েব মালিকের মতো তারকা ক্রিকেটার রয়েছেন চিটাগাংয়ে। শহীদ আফ্রিদি রংপুরে, কুমার সাঙ্গাকারা, ডুয়ানে ব্রাভোদের কিনেছে ঢাকা।

সাত দলের খেলোয়াড়রা-

খুলনা টাইটানস : মাহমুদউল্লাহ রিয়াদ, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, মোহাম্মদ আবদুল মজিদ, অলক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, তৈয়বুর রহমান পারভেজ, নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়াসেলস (ইংল্যান্ড), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), জুনায়েদ খান (পাকিস্তান), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), বেন লাফলিন (অস্ট্রেলিয়া), বিনি হাওয়েল (ইংল্যান্ড) ও মোহাম্মদ আসগর (পাকিস্তান)।

বরিশাল বুলস : মুশফিকুর রহিম, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদীফ চৌধুরী, মেহেদী হাসান, মুনির হোসেন খান, শাহরিয়ার নাফীস, দিলশান মুনাবীরা (শ্রীলংকা), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), কার্লোস ব্রাফেট (ওয়েস্ট ইন্ডিজ) ও জশুয়া কব (ইংল্যান্ড)।

রংপুর রাইডার্স : সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান) দাসুন শানাকা (শ্রীলংকা), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড), নাসির জামশেদ (পাকিস্তান), সচিত্রা সেনানায়েকে (শ্রীলংকা) ও জিহান রুপাসিংয়ে (শ্রীলংকা)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মাশরাফি মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, খালিদ লতিফ, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, রাসেল আল মামুন, সৈকত আলী, সোহেল তানভীর (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), আশহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা), রাশিদ খান (আফগানিস্তান), রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ও শাহজিব হাসান (পাকিস্তান)।

রাজশাহী কিংস : সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, এবাদত হোসেন, ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সামি (পাকিস্তান), মিলিন্দা সিরিবর্ধনে (শ্রীলংকা), উপল থারাঙ্গা (শ্রীলংকা) ও সামিত প্যাটেল (ইংল্যান্ড)।

চিটাগাং ভাইকিংস : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আবদুর রাজ্জাক, শুভাশীষ রয়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলায়েন সজীব, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলংকা), মোহাম্মদ নবী (আফগানিস্তান) গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড), ইমরান খান জুনিয়র (পাকিস্তান), জীবন মেন্ডিস (শ্রীলংকা) ও টাইমাল মিলস (ইংল্যান্ড)।

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দীন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, ওসামা মীর (পাকিস্তান), কুমারা সাঙ্গাকারা (শ্রীলংকা), মাহেলা জয়াবর্ধনে, (শ্রীলংকা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডুয়ানে ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড), সেকুগে প্রসন্ন (শ্রীলংকা) ও ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ