• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাশরাফি ‘ভক্তে’র মুক্তির দাবিতে ফেসবুকে প্রচারণা

ভক্তসিসি ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন মাশরাফি বিন মর্তুজার এক ‘ভক্ত’। উদ্দেশ্য মাশরাফিকে একবার ছুঁয়ে দেখা। প্রথমে ভয় পেলেও পরে মাশরাফি তার সাথে হাত মেলান, বুকেও জড়িয়ে নেন।

তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফল হিসেবে রাতটা মিরপুর থানার হাজতখানাতেই কাটাতে হয়েছে সেই ভক্ত ও তার বন্ধুদের।

জানা গেছে, মাঠে ঢুকে পড়া মাশরাফির সেই ভক্তের নাম মেহেদী হাসান সৈকত। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। মেহেদীসহ তার চার বন্ধুকে শনিবার রাতে মিরপুর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এই ঘটনার পর সেই মাশরাফি ভক্তের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন অনেকে। ইউটিউবে ভিডিও আপলোড করে সহানূভুতি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন ইভেন্ট খুলেও তার মুক্তির দাবি জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ