• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

টানা ৩ সেঞ্চুরির রেকর্ডে বাবর

বাবরখেলাধুলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অভিজাত ক্লাবে প্রবেশ করলেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান বাবর আজম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বাবর। এরপর দ্বিতীয় ম্যাচে করেন ১২৩ রান। বুধবার আবু ধাবিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে হ্যাটট্রিক সেঞ্চুরির আনন্দে মেতে ওঠেন পাকিস্তানের এই সম্ভাবনাময়ী ব্যাটসম্যান। এদিন ১০৬ বলে ১১৭ রান করেন বাবর।
১৯৮৩ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন জহির আব্বাস। দশ বছর পর সেই কীর্তিতে ভাগ বসান পাকিস্তানের আরেক কিংবদন্তি তারকা সাঈদ আনোয়ার। এরপর রস টেলর, কুইন্টন ডি কক, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারা এই অভিজাত ক্লাবে প্রবেশ করেন। বুধবার তাতে যোগ দেন বাবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ