• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |

বাংলাদেশকে ২১ হারালো ইংল্যান্ড

ক্রিকেট- ইংল্যান্ড দলখেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ হারালো ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ৩০৮ রানের টার্গেটে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে ২৮৮ রান তুলে মাশরাফিরা।

এই ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন ইমরুল কায়েস। ১১৯ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১১২ রান করেন তিনি। দুর্দান্ত এক ইনিংস খেলে ফিরেন সাকিব আল হাসানও। তিনি ৫৫ বলে ৭৯ রান করেন।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে তারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, জেক বল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ