• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে মাশরাফি

33_38636খেলাধুলা ডেস্ক : আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে অসাধারন বোলিং করে মাশরাফি উঠে এসেছেন আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে।
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে মোট ১২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। বর্তমানে মাশরাফির রেটিং পয়েন্ট ৬২৩।
দুই ধাপ পিছিয়ে ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এক ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন ২২ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এছাড়া এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ