• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৬০০ জনকে নিয়োগ

সরকারী লোগোসিসি ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরে দশম গ্রেডের ‘মিডওয়াইফ’পদে ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক পাস অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সার্টিফিকেট পাওয়া এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স :

১ নভেম্বর, ২০১৬ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাপ্রাপ্তদের বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন :

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে প্রার্থীদের বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া :

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (www.bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ কর্মকমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে অনলাইন ফরম (ফরম-৫এ) পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসারে আবেদন করার পর ‘ইউজার আইডি’(USER ID) প্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ