• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

মহিলা বিগ ব্যাশে সংঘর্ষ

খেলাধুলা ডেস্ক: মহিলাদের বিগ ব্যাশ লিগে চোট পেলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন। ঘটনার সূত্রপাত বিগ ব্যাশে ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টারস ম্যাচে। ব্রিসবেন হিটস তখন বোলিং করছিল।
খেলার ১১ তম ওভারে মেলবোর্ন স্টারসের মেগ ল্যানিংয়ের শট আটকাতে দৌড়চ্ছিলেন ডটিন ও সতীর্থ লরা হ্যারিস। বাউন্ডারি লাইনের ধারে বলটা আটকাতে গিয়ে দুজনেই পরস্পরের সঙ্গে সংঘর্ষে মাঠে পড়ে যান।
মাথায় আঘাত বেশি লাগে ডটিনের। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা গিয়েছে ভাল আছেন ডটিন। লরা হ্যারিসের আঘাত অবশ্য গুরুতর নয়। তিনি মাঠেই প্রাথমিক চিকিৎসার পর খেলায় যোগ দেন। ম্যাচে ডটিনের দল ৫ রানে হারিয়েছে মেলবোর্ন স্টারসকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ