সিসি ডেস্ক: নতুন প্রার্থীদের সুযোগ দিয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড। ‘জুনিয়র সায়েন্টিফিক অফিসার (টি গার্ডেন)’ পদে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা ৭ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্যতা:
কৃষি বিষয়ে বিএসসিসহ (সম্মান) বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া:
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া ‘promotion_ial@mmispahani.com’ এই ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করা যাবে।
বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন…
