• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

বিসিএলে লিটন দাসের ডাবল সেঞ্চুরি

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। রবিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে অসাধারণ এই কীর্তি গড়েন লিটন। খেলেছেন ২১৯ রানের অনবদ্য এক ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই লিটনের প্রথম ডাবল সেঞ্চুরি।

তার ২৪১ বলের দুর্দান্ত এই ইনিংসটি সমৃদ্ধ ২৬টি চার ও চারটি ছক্কায়। লিটনের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৩৬৭ রান তুলেছে। আর তাতে নিজেদের প্রথম ইনিংসে ২২৪ রান করা মধ্যাঞ্চলের চেয়ে ১৪৩ রানে এগিয়ে আছে অলক কাপালির পূর্বাঞ্চল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ