• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মোস্তাফিজকে অভিনন্দন জানালো সাসেক্স

খেলাধুলা ডেস্ক: আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলে মোস্তাফিজুর রহমানের প্রত্যাবর্তনের ফলে তাকে অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্স।

বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণার পর মোস্তাফিজের দলে অন্তর্ভুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশী সমর্থকদের পাশাপাশি কাউন্টি দলটির সাবেক ক্রিকেটারকে অভিনন্দন জানায় সাসেক্স।

অভিনন্দন বার্তায় সাসেক্সের পক্ষ থেকে লেখা হয়, ‘আজ আমাদের বাংলাদেশী সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের বাংলাদেশ দলে ডাক পাওয়ার জন্য সাবেক সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছি।’

ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও স্বরূপে ফিরতে পরেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। একই সাথে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জাতীয় দলের বাইরে থাকতে হয় তরুণ উদীয়মান এই পেসারকে। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজ।

উল্লেখ্য, ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার সময় গত বছর বাঁ-কাঁধে চোট পান মোস্তাফিজ। চোটের অবস্থা সুবিধার না হওয়ায় শেষ পর্যন্ত বাঁ-কাঁধে অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর দীর্ঘ পাঁচ মাস নিয়মিত রিহ্যাব করে আবারো ক্রিকেট মাঠে ফিরে আসেন মোস্তাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ