• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশ কনস্টেবলে ১০ হাজার নিয়োগ

সিসি ডেস্ক: আগামী ৮ এপ্রিল হতে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলায় মোট ১০ হাজার নারী ও পুরুষ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে পুরুষ কনস্টেবল আট হাজার ৫০০ এবং নারী কনস্টেবল এক হাজার ৫০০ জন।

প্রার্থীদের সকাল ৯টায় নিজ নিজ জেলায় শারীরিক মাপ ও পরীক্ষায় উত্তীর্ণ শেষে বিজ্ঞপ্তিতে দেয়া তারিখ অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রার্থীর যোগ্যতা

বয়স: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে চলতি বছর এপ্রিলের ১ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর (০২/০৪/১৯৯৯ হতে ০২/০৪/১৯৯৭ এর মধ্যে জন্ম)। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫, বাংলাদেশী নাগরিক হতে হবে ও অবিবাহিত হতে হবে।

শারীরিক মাপ

সাধারণ ও অন্যান্য কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, উপ-জাতীয় কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীদের সকল কোটা ৫ ফুট ২ ইঞ্চি।

পরীক্ষায় অংশগ্রহণকালে সঙ্গে যা যা আনতে হবে

১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

২। ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপি।

৩। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি (যদি না থাকে মাতা/পিতার পরিচয়পত্রের মূলকপি)।

৪। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৫। পরীক্ষার ফি ১০০ (একশত) টাকা। ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

৬। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা/পিতামহ/মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূলকপি; যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে।

৭। পুলিশ পোষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার নাম, পদবী, বিপি নম্বরসহ কর্মরত ইউনিটের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের মূলকপি।

৮। আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৪২ দিন মেয়াদি প্রশিক্ষণের মূল সনদপত্র আনতে হবে।

পরীক্ষা পদ্ধতি

নির্ধারিত তারিখ, সময় ও স্থানে দৌড়, রোপিং ও জাম্পিং ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১ ঘণ্টা ৩০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (নূন্যতম ৪৫% মার্কপ্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

নির্বাচন পদ্ধতি

লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।

প্রশিক্ষণকালীন সুবিধা

প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক সামগ্রীসহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেয়া হবে এবং ৭৫০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে।

নিয়োগ ও চাকরির সুবিধাদি

১। প্রশিক্ষণ সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৯০০০-২১৮০০) টাকা ও অন্যান্য বেতন-ভাতাদিসহ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

২। বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতাসহ রেশন সামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ