• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মাছ ও মুরগির খাদ্যে ট্যানারি বর্জ্য নয়

ঢাকা: মাছ ও মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল গত বছরের ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর পুনর্বহাল চেয়ে করা আবেদনটি খারিজ হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ আজ রবিবার এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, এর আগে ত্রুটির কারণে সমিতির করা লিভ টু আপিলটি খারিজ করে দেন আপিল বিভাগ। সেটি পুনর্বহাল চেয়ে সমিতি আরেকটি আবেদন করে। আজ আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছেন। ফলে আগের রায়ই বহাল রইল।
২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেছিলেন।
আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। এইসব অস্বাস্থ্যকর খাদ্য দিয়ে চাষ করা মুরগি ও মাছ খেলে মানুষের জন্যও মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
এরপর ২০১১ সালের ২১ জুলাই বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এক মাসের মধ্যে এ বর্জ্য ব্যবহার করে মাছ-মুরগির খাবার তৈরিকৃত কারখানা বন্ধের নির্দেশ দেন।
এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন এ রকম একটি কারখানা শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারোয়ার। গত বছরের ৭ ডিসেম্বর তার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
এরপর ফের আবেদন পুনরুজ্জীবিত করেন গোলাম সরোয়ার। যে আবেদন রোববার বাতিল করে দেন আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ