• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

অবকাশ সময় কাটাতে জঙ্গলে মাশরাফি

সিসি ডেস্ক: নিজের অবকাশ সময়টি কাটাতে জঙ্গলকে বেছে নিয়েছেন মাশরাফি। রবিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। বাংলাদেশের টাইগার অধিপতি জঙ্গলের পাশে দাড়িয়ে একটি ছবি তুলে পোস্ট দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে।
নিজের ফেসবুক পেজে ছবির উপরে লেখা মাশরাফির ক্যাপশন, ‘কোলাহল ছেড়ে অবকাশে জঙ্গলে দুইটা দিন জঙ্গলেই মঙ্গল….’। মাশরাফির এই পোস্টের নিচে অধিকাংশ ভক্তই আবারো টি-টুয়েন্টিতে মাশরাফিকে ফিরে আসার আবেদন জানাচ্ছেন। অন্যদিকে বেশ কয়েকজন ভক্ত তার অবকাশজাপনের পদ্ধতির প্রশংসা করে জানিয়েছেন, ‘মাঝে মধ্যে একা থাকা ভাল, মাইন্ড ফ্রেশ হয়।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার সঙ্গে হওয়া প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টস করতে নেমে অবসরের ঘোষণা দেন টাইগার দলপতি ম্যাশ। আর তারপর থেকেই হাহাকার চলছে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে। তবে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি মাশরাফি বিন মুর্তজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ