• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গি বা সন্ত্রাসী নয়’

সিসি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জঙ্গি বা সন্ত্রাসী নয়। তারা খাঁটি মুসলমান।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেয় কওমী মাদ্রাসা। কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক কোনো দিন জঙ্গি হতে পারে না। তারা শিক্ষা দেন বলেই বাংলাদেশের মানুষকে আজ ধর্মপ্রাণ মুসলমান বলছি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আলেমরা জঙ্গি দমনে সহযোগিতা করছে। অন্যদিকে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীও সদা প্রস্তুত রয়েছে। তাদের তৎপরতায় এদেশে কোনো জঙ্গি তৎপরতা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ