• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মাথাব্যথা দূর করুন ৫ মিনিটে

A young man that has an intense headache.

A young man that has an intense headache.

স্বাস্থ্য ডেস্ক : মাথা ব্যথায় কখনও না কখনও কষ্ট পেতে হয় না, এমন মানুষ বিরল। সময়ে সময়ে মাথার ব্যথা এতটাই অসহ্য হয়ে ওঠে যে, কাজকর্ম লাটে ওঠে। অনেকে এসব ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধের উপর নির্ভর করেন। কিন্তু এ জাতীয় ওষুধের যে নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, তা বলাই বাহুল্য। তা ছাড়া এই সব ওষুধে হাতেনাতে ফলও সব সময়ে মেলে না। সবচেয়ে ভালো হয়, কোনো প্রাকৃতিক উপায়ে যদি মাথা ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়।

তেমনই একটি উপায় বাতলে দিচ্ছে ‘দা কমপ্লিমেন্টারি মেডিকেল অ্যাসোসিয়েশন’। তাদের প্রকাশিত একটি জার্নালে জানানো হচ্ছে, অ্যাকুপ্রেশারের সাহায্যে অতি সহজে মাত্র ৫ মিনিটে যে কোনো মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অ্যাকুপ্রেশার এক ধরনের অল্টারনেটিভ মেডিকেল ট্রিটমেন্ট যেখানে শরীরের কিছু গুরুত্বপূর্ণ অংশে (অ্যাকুপ্রেসারের পরিভাষায় ‘প্রেসার পয়েন্ট’) ম্যাসাজের মাধ্যমে রোগ সারানো হয়। সে রকমই একটি প্রেসার পয়েন্টে ম্যাসাজের মাধ্যমে অতি দ্রুত মাথা ব্যথা সারিয়ে ফেলা সম্ভব বলেই দাবি করা হচ্ছে জার্নালে।
কী ভাবে এবং কোথায় ম্যাসাজ করতে হবে? বলা হচ্ছে, অ্যাকুপ্রেসার শাস্ত্রে শরীরের একটি গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্ট হল ইনত্যাং পয়েন্ট। এর অবস্থান দুটি চোখের ঠিক মাঝে, নাকের ঠিক উপরে। মহিলারা কপালের যে অংশে টিপ পরেন, কিংবা ভারতীয় ঐতিহ্যে তৃতীয় নয়নের অবস্থান কপালের যে জায়গায় বলে মনে করা হয়, সেখানেই এই প্রেসার পয়েন্টের অবস্থান। এই পয়েন্টটিকে চিহ্নিত করার পরেই শুরু করতে হবে ম্যাসাজ।
এবার জেনে নিন ম্যাসাজের পদ্ধতি। নিজের যে কোনও একটি হাতের বুড়ো আঙুলটিকে রাখুন ইনত্যাং পয়েন্টে। তার পর আস্তে আস্তে আলতো ভাবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করুন পয়েন্টটিকে। মিনিট খানেক এমনটা করুন। জার্নালে দাবি করা হচ্ছে, এই ম্যাসাজ শেষ হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই সম্পূর্ণ দূরীভূত হবে মাথা ব্যথা। সূত্র : এবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ