• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ১৪০ জন নিয়োগ

সিসি ডেস্ক: শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (চতুর্থ পর্ব)’ প্রকল্পে জনবল নিয়োগ দেয়া হবে।

পদসমূহ: প্রোগ্রাম অফিসার ৭২ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা একজন, ডকুমেন্টেশন অফিসার দুজন, গবেষণা কর্মকর্তা দুজন, বৈজ্ঞানিক কর্মকর্তা ২২ জন, হেড কাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার) পদে একজন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ২১ জন, আইন কর্মকর্তা ১৮ জন এবং সহকারী প্রোগ্রামার একজনসহ মোট ১৪০ প্রার্থীকে এই নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা: পদমর্যাদা অনুযায়ী পদসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডের পদে বেতন নির্ধারিত আছে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী ওই গ্রেডের এই নয়টি পদের সাকুল্য বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩৫ হাজার ৬০০ টাকা।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowca.gov.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাক বা কুরিয়ার সার্ভিসযোগে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘উপসচিব (উন্নয়ন-২), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, কক্ষ নং-৮১১, সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ