• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আজিজুর রহমানের জন্য প্রধানমন্ত্রীর কাছে শাবানা

সিসি নিউজ: চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়িকা শাবানা অসুস্থ গুণী পরিচালক আজিজুর রহমানের উন্নত চিকিৎসার সাহায্য চেয়ে সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় শাবানার সঙ্গে আরো উপস্থিত ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও চিত্রনায়িকা মৌসুমী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুঠোফোনে শাবানা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, সেই ছোটবেলা থেকে আমি চলচ্চিত্রে অভিনয় করে আসছি। আমি যখন খুব ছোটবেলায় এহতেশামের নির্দেশনায় নতুন সুর চলচ্চিত্রে অভিনয় করি, তখন পরিচালক আজিজুর রহমান ছিলেন সহকারী। সেই সময় থেকেই তাকে আমি বাবা বলে ডাকি। এখনো তাকে বাবার মতোই শ্রদ্ধা করি। সেই মানুষটি যখন আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অর্থের সমস্যা হচ্ছে তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তাই তার উন্নত চিকিৎসায় পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার পাশে থাকবেন, চিকিৎসার জন্য সহযোগিতা করবেন। আমি সত্যিই মন থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আমাদের সবার প্রিয় পরিচালক আজিজুর রহমান যাকে আমি বাবা বলে ডাকি তাকে যেন আমাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসেন।

মৌসুুমী বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে তার ব্যস্ততার মধ্যেও যথেষ্ট সময় দিয়েছেন। তারসঙ্গে দেখা করে এবং কথা বলে ভীষণ ভালো লেগেছে। চলচ্চিত্রের নানান বিষয় নিয়েই কথা হয়েছে। সময় হলেই সবাই তা জানবেন।

প্রসঙ্গত, পরিচালক আজিজুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ