• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চার হাজার নার্স নিয়োগের বিজ্ঞপ্তি

সিসি ডেস্ক: চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। ১০ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
১০ আগস্ট দুপুর ১২টা থেকে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরু। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যুগ্ম সচিব (নন-ক্যাডার) পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন ও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড)-এর ৪০০০ অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব ৩৬ বছর।
এছাড়া ৬০০ মিডওয়াইফ পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

বিস্তারিত: www.bpsc.gov.bd


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ