• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

প্যারাসিটামল অনুভূতিগুলোও ভোঁতা করে দেয়!

স্বাস্থ্য ডেস্ক: ব্যথা নিরাময়ের জন্য বিশ্বে অন্যতম জনপ্রিয় ওষুধ প্যারাসিটামল। এর পার্শ্বপ্রতিক্রিয়া কম হওয়ার জন্য চিকিৎসরকরা এই ওষুধ রোগীদের প্রেসক্রাইব করে থাকেন। তবে সাম্প্রতিক গবেষণার পর ওযুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আরও একবার ভাবতে হচ্ছে চিকিৎসকদের।

ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, প্যারাসিটামল প্রয়োগের ফলে শুধুমাত্র ব্যথাই কমে না, তার সঙ্গে সঙ্গে সুক্ষ অনুভুতিগুলোও ধীরে ধীরে কমে যায়। বিশেষত যারা প্রতিদিন এই ওষুধ খান, তাদের ক্ষেত্রে আরও বেশি প্রভাব ফেলে।

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, অনুভূতির পার্থক্য খুব স্পষ্টভাবে ধরা পড়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গবেষকরা কয়েকজন ব্যক্তিকে দুই দলে ভাগ করেছেন। একটি দলকে দেয়া হয় প্যারাসিটামল, অন্য দলকে দেয়া হয় প্লাসেবো। ঘণ্টাখানেক বাদে, যখন ওষুধটি তার প্রভাব ফেলতে শুরু করে তখন তাদের ৪০টি বিভিন্ন অনুভূতির ছবি তাদের দেখানো হয়।

পরীক্ষায় দেখা যায়, যারা প্যারাসিটামল ব্যবহার করেছেন তারা ছবিগুলো দেখে ততটা প্রতিক্রিয়া দেননি যতটা দিয়েছেন অন্য দলটি।

এই পরীক্ষার পর অ্যাসপিরিন, আইবুপ্রোফেন জাতীয় পেইনকিলারের ক্ষেত্রেও যে একই প্রভাব হতে পারে তা নিয়েও সন্দেহপ্রকাশ করা হয়েছে। এর স্বপক্ষে আরও প্রমাণ সংগ্রহ করার জন্য বিভিন্ন গবেষণা শুরু হয়েছে। সাধারণ ব্যথার ক্ষেত্রে প্যারাসিটামল ভালো কাজ করলেও রোজ ব্যবহারের ফলে অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। ওভারডোজ হলে তা থেকে লিভারেও বড় সমস্যা দেখা দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ