• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

সিসি ডেস্ক: ৮০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে  অফিসার পদে পুরুষ ও নারীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কোর্সের অন্তর্ভুক্ত পুরুষ ও নারীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫ প্রাপ্তরা আবেদন করতে পারবেন। ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেডে উত্তীর্ণ হতে হবে।

‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে A  গ্রেড, ৩টিতে B গ্রেড ও একটিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে A গ্রেড ও একটিতে B গ্রেডে উত্তীর্ণ হতে হবে।

২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ-৫/সমমান থাকতে হবে।

সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্তরা আবেদন করতে পারবেন না। আইএসএসবি ( ISSB ) কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাতরা (একবার স্ত্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে) আবেদন করতে পারবেন না। আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্যরা আবেদন করতে পারবেন না।

প্রশিক্ষণকালীন ক্যাডেটরা মাসিক ১০ হাজার টাকা এবং কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট- এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

২৫ আগস্ট, ২০১৭ তারিখ হতে https://ioinbangladesharmy.army.mil.bd  ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে।

আগামী ০১ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন https://ioinbangladesharmy.army.mil.bd


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ