• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুশফিক-সাব্বিরে বাঁধ দেওয়ার চেষ্টা

খেলাধুলা ডেস্ক: চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মারাত্মক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৩ রান তুলতেই নেই ৫ উইকেট! আউট হয়েছেন সৌম্য সরকার, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান ও নাসির হোসেন। ব্যাট করছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান। ১১ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

লায়নের বল বাইরে বেরিয়ে খেলতে গিয়ে আউট তামিম। ছবি: প্রথম আলোআজ চতুর্থ দিন সকালে কোনো রান যোগ না করেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সফরকারী দল। আজ ১১ বলের মাথায় নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেন এ পেসার। প্রথম ইনিংসে ৩০৫ রান করেছিল বাংলাদেশ।

সৌম্য, তামিমের পর ফিরলেন ইমরুলও। ছবি: এএফপি৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১১ রানে ফিরে যান সৌম্য সরকার (৯)। প্যাট কামিন্সের শিকার হন তিনি। তামিম ইকবালকে (১২) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাথান লায়ন। অস্ট্রেলীয় এ অফ স্পিনারের বলেই লোপ্পা ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল কায়েস (১৫)। নাসির হোসেনকে (৫) তুলে নেন স্টিভ ও’কিফ। সাকিবকে (২) ডেভিড ওয়ার্নারের ক্যাচে পরিণত করেন লায়ন। বাংলাদেশের দুই ইনিংস মিলিয়ে এরই মধ্যে ১০ উইকেট নিয়েছেন লায়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ