• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সনি টেন থ্রি চ্যানেলে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশি ভক্তদের। সবকিছু ভুলে এই ভক্তরা বসে যাবেন টিভি সেটের সামনে। আসুন জেনে নেয়া যাক কোন চ্যানেলে দেখা যাবে এই দুই দলের খেলা :

বিশ্বকাপ বাছাই ম্যাচে আগামীকাল ভোরে মেসির আর্জেন্টিনা মাঠে নামবে পেরুর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন থ্রি চ্যানেলে।

এদিকে দিনের অপর ম্যাচে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে শীর্ষে থাকা নেইমারের ব্রাজিল মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু চ্যানেল।

রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে পেরুর বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই মেসিদের। বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। মূলত এই ম্যাচটিই বিশ্বকাপের হিসেব অনেকটাই কঠিন করে দিয়েছে মেসিদের। পেরুর বিপক্ষে ম্যাচের পর বাছাইপর্বে আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে তাদের। এই দুই ম্যাচে প্রত্যাশিত ফল না পেলে প্লে-অফে খেলতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চিত্রটা আবার ভিন্ন। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ