• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। চার পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার জায়গায় ওপেনিং করবেন সৌম্য সরকার।

বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন তাইজুল হোসেন, রুবেল হোসেন এবং শুভাশিস রায়। এদিকে এক পরিবর্তন দক্ষিণ আফ্রিকা দলে। মরনে মরকেলের জায়গায় খেলছেন ওয়েন পারনেল।

পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে দাড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে খানিকটা লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে ৯০ রানেই অলআউট হয় বাংলাদেশ। আজ দুপুর ২টা থেকে ব্লুমফন্টেইনে শুরু হয়েছে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি।

বাংলাদেশ একাদশ:

ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, রুবেল হোসেন, তাইজুল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/জেইউএম)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ