খেলাধুলা ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে টিকিট বিক্রি। আগের মত এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
ভেন্যু পরিবর্তন করার পাশাপাশি বিপিএলের অনেক কিছুতেই এবার পরিবর্তন এনেছে আয়োজক কমিটি। এবার বিপিএলের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকের খেলাগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। তাই সিলেটের ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করতে হবে ইউসিবির সিলেট শাখায়।
তবে টিকিট বিক্রির তারিখ ঘোষণা করলেও এখনও জানানো হয়নি টিকিটের মূল্য। আসন ব্যবস্থার জন্য স্টেডিয়ামে ৪টি ভিন্ন ক্যাটাগরির টিকিট বিক্রি করা হবে। এগুলো হল- গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রীণ গ্যালারি ও সাধারণ গ্যালারি।