• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :

জয়ে ফিরলো মাশরাফির রংপুর

ঢাকা, ২০ নভেম্বর: অবশেষে জয়ের দেখা পেল মাশরাফির রংপুর। সিলেটের বিপেক্ষে ৭ রানের জয়ের দেখা পেয়েছে রংপুর। রংপুরের দেয়া ১৬৯ রানের জবাবে। ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৬২ রানে থামে সিলেট। ফলে জয়টা ৭ রানে পেল রংপুর।

এদিকে আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। ব্যাটিংয়ে নেমে রংপুরের ওপেনিং জুটি গেইল-ম্যাককালাম তুলে নেন ৮০ রান (৮.৪ ওভার)। ম্যাককালাম ২১ বলে তিনটি করে চার ও ছক্কায় করেন ৩৩ রান। ক্রিস গেইল আউট হওয়ার আগে করেন ৫০ রান। তার ৩৯ বলের ইনিংসে ছিল দুটি চার আর পাঁচটি ছক্কার মার। শাহরিয়ার নাফিস করেন ৮ রান।

তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ২১ বলে করেন ২৫ রান। ১২ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন থিসারা পেরেরা। রবি বোপারা শেষ ওভারে রান আউট হওয়ার আগে করেন ১২ বলে ২৮ রান।

সিলেটের দলপতি নাসির হোসেন ৪ ওভারে ২৭ রান খরচায় তুলে নেন একটি উইকেট। আর আবুল হাসান ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট।

১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার দানুসকা গুনাথিলাকা ৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার করেন ১২ রান। তিন নম্বরে নামা পাকিস্তানি তারকা বাবর আজম ২ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ২৫ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট।

তবে সেখান থেকে সাব্বির রহমান ও নাসির হোসেনের ব্যাটে জয়ের পথেই ছিলো রংপুর। তাদের দুর্দান্ত জুটিতেই জয়ের পথে থাকে সিলেট। দলীয় ১৪২ রানের মাথায় বিদায় নেন সাব্বির। সাব্বির ৪৯ বলে ৭টি চার আর ২টি ছক্কায় করেন ৭০ রান। নাসির ৪৩ বলে ১টি চার আর ১টি ছক্কায় করেন অপরাজিত ৫০ রান।

রংপুরের দলপতি মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। সোহাগ গাজী ১ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। রুবেল হোসেন ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। থিসারা পেরেরা ৪ ওভারে ৪৩ রান দিয়ে পান ১টি উইকেট। বোপারা-জহির খান-জিয়াউর রহমানরা কোনো উইকেট পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ