• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |

কাল দুপুরে মুখোমুখি খুলনা-রংপুর, সন্ধ্যায় কুমিল্লা-ঢাকা

খেলাধুলা ডেস্ক, ৭ ডিসেম্বর: কাল শুরু হচ্ছে বিপিএলের নক আউট পর্ব। দুপুর দুইটায় এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে লড়বে রংপুর। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে ঢাকা ডায়নামাইটস। রোববার প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দল।
গ্রুপ পর্বের দুই দেখায় খুলনা ও রংপুর দুই দলেরই জয় একটি করে। চট্টগ্রামে হারের বদলা রাইডাররা নিয়েছে শেরে বাংলায়। কিন্তু এলিমিনেটরে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে খুলনাই। শেষ তিন ম্যাচে দুবার একশোর নিচে অলআউট হওয়ায় ব্যাটিং নিয়ে ভাবতে হবে মাশরাফীদের। তবে গেইল, ম্যাককালামদের মতো ম্যাচ উইনাররা নিজেদের দিনে একাই হারাতে পারেন যে কাউকে।
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে লড়াই সমানে সমান। গ্রুপ পর্বের দুই দেখায়ই জয় তামিমের। তবে পোলার্ড, নারিন, লুইসরা জ্বলে উঠলে সবার আগে ফাইনালে পৌঁছাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই। শেষ ম্যাচে ব্যাটে বলে ফর্মে ফিরেছেন অধিনায়ক সাকিবও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ