• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আজ

সিসি ডেস্ক, ৩ ফেব্রুয়ারী: পূর্ণাঙ্গ কমিটি তৈরির প্রায় দুই বছর পর আজ শনিবার বসছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। এতে গুরুত্ব পাচ্ছে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গ। এখান থেকেই এসব বিষয়ে করণীয় ঠিক করবে দলটি। প্রয়োজনে সরকার পতনে হরতাল-অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে বলে আভাস দিচ্ছেন নেতারা।
২০১৬ সালের মার্চে ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে পরিবর্তন এনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পরিসর বাড়ানো হয়। ঐ বছরের আগষ্টে ঘোষণা করা হয় ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি। স্থায়ী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টাসহ সংখ্যা দাড়ায় ৬০২ জনে।
আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়। তাই বিএনপি চেয়ারপারসনের ডাকে প্রথম বারের মত জাতীয় নির্বাহী কমিটির সভা বসছে হোটেল লা মেরিডিয়ানে।
দাবি আদায়ে রাজপথ দখলের কর্মসূচি নেয়ার পক্ষে নির্বাহী কমিটির সদস্যরা।
সবশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ