• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কৃষি সম্প্রসারণ অধিদফতরে চাকরি

সিসি নিউজ :  ১৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেবে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

প্রার্থীকে স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে বলে অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা কোটা না থাকায় শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও রাজবাড়ী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন ছাড়া অন্যসব জেলার প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা ২৫ জানুয়ারি পর্যন্ত ১৮ থেকে ৩০ এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধিদের জন্য ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেড অনুসারে ১২৫০০-৩০২৩০ টাকা স্কেলে মাসিক বেতন পাবেন।

আবেদন করার জন্য http://daesaao.teletalk.com.bd বা  http://dae.teletalk.com.bd এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের www.dae.gov.bd ওয়েরসাইটে প্রবেশ করে তা পূরণ করতে হবে।

আবেদন ফরম পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। শেষ সময় ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ