খেলাধুলা ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার
আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ২৬০ ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি।
মঙ্গলবার আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে এমন রেকর্ড গড়েন সাকিব আল হাসান।
এ তালিকায় ৪১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। এরপর শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩৪৮), সুনীল নারাইন (৩২৫) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি।