খেলাধুলা ডেস্ক, ২৮ মে: ভারতের বিপক্ষে টেস্টে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে টেস্টে ফিক্সিংয়ের চাঞ্চল্যকর খবর দিয়েছে আল-জাজিরা। আর এতে নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
আল-জাজিরার কাছে ডকুমেন্টরির আনকাট ভিডিও চেয়েছে সিএ। গলে গত দুই বছরে দুটি টেস্টে উইকেট বিকৃত করেছেন জুয়াড়িরা।
মুম্বাইয়ের সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার রবিন মরিস এই অপকর্মের সঙ্গে জড়িত দাবি তাদের। রবিন মরিস স্বীকার করেছেন ম্যাচ ফিক্সিংয়ে গলের গ্রাউন্ডসম্যানকে ঘুষ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ২০১৬ -তে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া এবং গত বছর শ্রীলঙ্কা-ভারত টেস্ট নিয়ে অভিযোগ।
দুটি ম্যাচের ভেন্যু ছিল গল। এরই মধ্যেই তদন্ত শুরু করেছে আইসিসি। এই তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।