• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সাকার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিসি নিউজ, ৩১ মে: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দায়ের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত। দুপুরে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন মুহুরির করা মামলা আমলে নিয়ে এ আদেশ দেন মহানগর বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার।
এছাড়া, একই অভিযোগে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে আরও একটি মামলা করেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। বাদির জবানবন্দি নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণে পাঁচলাইশ থানাকে নির্দেশ দিয়েছে আদালত।
গত মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে। তিনি যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোটভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ