• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নির্বাচনকালীন দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরছে সশস্ত্রবাহিনী

সিসি ডেস্ক, ২ জানুয়ারি।। নির্বাচনকালীন দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার থেকে ব্যারাকে ফিরছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। ক্যাম্প গুটিয়ে ব্যারাকে সকল সদস্যদের ফিরতে ২/১ দিন লাগতে পারে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে মাঠে নামানো হয় সেনা ও নৌবাহিনীর সদস্যদের। ২ জানুয়ারি পর্যন্ত তাদের ওপর নির্বাচনী দায়িত্ব বর্তানো ছিল। এবারের নির্বাচনে ৫০ হাজার সেনা সদস্য ও ৫ হাজার নৌবাহিনীর সদস্য মাঠে ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, বৃহস্পতিবার থেকে সশস্ত্রবাহিনী ব্যারাকে ফিরতে শুরু করবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩৮৯ উপজেলায় সেনা ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তারা টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করেন। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সেনা সদস্যদের যানবাহনে নিরাপত্তা তল্লাশি চালাতে দেখা গেছে। ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করে।

নৌবাহিনী যেসব এলাকায় দায়িত্ব পালন করেছে সেগুলো হচ্ছে— ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মনপুরা, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, হাতিয়া, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলী ও মংলা। মোট ১১টি নির্বাচনী এলাকায় নৌবাহিনীর চৌকস সদস্যরা দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ