• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার ভুয়া ভিডিও ফেসবুকে

সিসি ডেস্ক, ২২ মে ।। ক্ষোভে ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

সেখানে বলা হচ্ছে, রাজশাহী কিংবা বগুরায় ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় নিজের খেতে আগুন লাগিয়ে দিয়েছে কৃষকরা। অনেকেই ভিডিওটি শেয়ার করে সরকারের বিষোদাগার করছেন। আবার কেউ কেউ তার স্টিল ছবিও শেয়ার করছেন।

প্রকৃতপক্ষে সেটি বাংলাদেশের কোনো ঘটনাই নয়, সেটি পাঞ্জাবের ঘটনা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে ধানক্ষেতের মতো দেখতে বড় একটি জমিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। আশ-পাশের লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে।

ফেসবুকে একজন লিখেছেন, ‘রাজশাহীতে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় নিজের খেতে আগুন লাগিয়ে দেয় কৃষকরা। এতে হাজার বিঘার ধান পুড়ে ছাই হয়ে যায়।’

আরেকজন লিখেছেন, ‘কতটা অসহায়, কতটা কষ্ট হলে থাকলে মানুষ এমটা করতে পারে….নিজের ফলানো ধান ক্ষেত আগুন দিয়েছে…।’

খোঁজ নিয়ে জানা যায়, আসলে সেটি ধানক্ষেতই নয়। সেটি গমক্ষেত। আর ঘটনাটি বাংলাদেশের নয় পাঞ্জাবের।

দেখুন সেই ভিডিওটি :

https://youtu.be/G5KP7Eggc3E


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ