• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডে নিয়োগ

সিসি ডেস্ক, ৬ অক্টোবর।। শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড। তুলা উন্নয়ন বোর্ড ১১টি পদে মোট ৭০ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

কটন টেস্টার, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, স্টোর কাম ফিল্ডম্যান, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জিন মেকানিক, ট্রাক চালক, গাড়ি চালক, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা

মোট ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা এবং কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.cdb.teletalk.com.bd)মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৬ অক্টোবর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে ৫ নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ