• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

করোনাভাইরাস: প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

সিসি ডেস্ক, ১৯ মার্চ ।। প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি বুঝে প্রয়োজনে দেশের সকল আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সবার আগে প্রয়োজন মানুষের জীবন বাঁচানো। এ জন্য দেশে যা যা করা প্রয়োজন তাই করা হবে। প্রয়োজন অনুসারে শাটডাউনের সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হবে। এমনকি দেশের সকল আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের বিভিন্ন বিমানবন্দরে করোনার স্ক্রিনিংয়ের সময় যাত্রীরা বিশৃঙ্খলা করেছিল। বাংলাদেশের এমন অতীত কোনো অভিজ্ঞতা নেই। তাই ভুল থেকে শিক্ষা নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস বাংলাদেশের জন্য এক নতুন অভিজ্ঞতা। এ ধরনের পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতা দেশের আগে ছিল না। তারপরও যেটুকু অভিজ্ঞতা ছিল, তা কাজে লাগিয়েই প্রাণঘাতী এ ভাইরাসের মোকাবেলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ