• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকা, ১ মে ।। করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি পাবনায় জেলায়।

হাসপাতালের সুপার হাসান উল হায়দার বলেন, ৫৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কাজ করতেন। তার শারীরিক অন্যান্য জটিলতা ছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন। মৃতরা হলেন- এএসআই আব্দুল খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

তারও আগে বুধবার জসিম উদ্দিন নামে ডিএমপির আরেক কনস্টেবলের মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ পুলিশ সদস্যের মৃত্যু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ