• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলে ২২ হাজার নিয়োগ জানুয়ারিতে

সিসি নিউজ ।। বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োাগ বিধিমালা-২০২০ গেজেট আকারে প্রকাশ হয়েছে। এর ফলে বাংলাদেশ রেলওয়ে লোকবল নিয়োগ সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা অবসান হতে চলেছে। রবিবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন লোকবল সঙ্কটে থাকা রেলওয়ের সেবার মান বাড়াতে দ্রুত লোকবল নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তিনি আরও জানান, রেলে কর্মী নিয়োগ দেবার সীমা ছিল ৪০ হাজার, বর্তমানে তা বাড়িয়ে রাষ্ট্রপতি ৪৭ হাজার ৭০০ লোকবল নিয়োগের অনুমতি দিয়েছেন। এখন আমাদের ২৫-২৬ হাজারের মত কর্মী আছে। বাকি ২২ হাজারের মত কর্মী আমরা জরুরি ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারি থেকে প্রজ্ঞাপন দিয়ে পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।

এতে লোকবল নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, কত নাম্বার থাকবে এবং কত সময় ধরে হবে এগুলো সবই বিস্তারিতভাবে নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিভাবে পদন্নোতি হবে সেটাও বলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ১৯৮৫ সালের নিয়োগ বিধি বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটির সব ধরনের নিয়োগ স্থগিত হয়ে যায় । এর ফলে বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ