• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আগামী বোর্ড সভায়

সিসি নিউজ ডেস্ক ।। চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিসিবি থেকে নিয়মিত বেতন ভাতা নেন ক্রিকেটাররা। কিন্তু একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ডের বিপক্ষে কথা বলা শৃঙ্খলাভঙ্গ করার শামিল। শনিবার এক ফেসবুক লাইভে সাকিব বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। সাকিবের এমন বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড—জানালেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়।

একজন ক্রিকেটার এমন কিছু বলতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আমরা যখন ২০-৩০ হাজার টাকা পেতাম, তখনও আমরা চুক্তিতে সই করতাম। বোর্ডের বিপক্ষে আমরা কিছু বলিনি। এটা (সাকিবের বলা) নিয়ে সামনের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

প্রতিনিয়ত নানা সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন সাকিব। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন। সাকিবের বারবার এমন ঘটনা বোর্ডের ব্যর্থতা কিনা—জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আজকের মিটিংটা ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ট্যুর নিয়ে। সেই সঙ্গে এই বিষয়টা (সাকিব) চলে এসেছে। বললে হয়তো বিশ্বাসও করবেন না যে আমি সাক্ষাৎকারটা দেখিও নাই, শুনিও নাই। সেখানে এইচপি নিয়ে যেহেতু বলা হয়েছে সেখানে আমি আইডিয়াটা পেলাম, যেটা আপনারা বললেন। যেহেতু সে লম্বা একটা সাক্ষাৎকার দিয়েছে এবং এখানে ক্রিকেট অপারেশন্স না, এইচপি ও অন্যান্য বিষয় নিয়ে কথা ছিল। সেটা পুরো দেখে আমরা সিদ্ধান্ত নেবো।’

সাকিবের পুরো ভিডিও দেখেই এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘আমার জানা মতে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত বা চলমান কোনও ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে বলতে পারে না। আলাপ-আলোচনা করে এই ইস্যুগুলোর বিষয়ে বোর্ড প্রতিক্রিয়া দেবে। অবশ্যই এটা আরও বড় পরিসরে আলোচনা করে দেবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ