• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তাইজুল বোল্ড বাই ‘বুট’!

খেলাধুলা ডেস্ক ।। পাল্লেকেলেতে বাংলাদেশের ইনিংস কেমন হয়েছে তা হয়তো একটি আউটের বিশ্লেষণে বলে দেওয়া সম্ভব। কার আউট? তাইজুল ইসলামের।

বাঁহাতি ব্যাটসম্যান হিট উইকেট হয়েছেন। তার ব্যাট-হেলমেট বা গ্লাভস উইকেটে লাগেনি। লেগেছে তার জুতো। অদ্ভুতুড়ে এমন আউট হয়তো ক্রিকেট ইতিহাসে প্রথম! পেসার সুরঙ্গা লাকমালের বল ডিফেন্স করতে গিয়ে পপিং ক্রিজে ভারসাম্য হারান তাইজুল। তার পেছনের পা নড়ে যায়।

পায়ের থেকে জুতো খুলে আঘাত করে স্টাম্পে। পরে যায় বেলস। ৯ রানে তার ৫০ বলের লড়াই শেষ হয় ওখানে।

বাংলাদেশের ইনিংসের শুরুটা আশা জাগানিয়া হলেও তাইজুলের বিদায়ে শেষ হয়। শ্রীলঙ্কার ৪৯৩ রানের জবাবে স্কোরবোর্ডে রান মাত্র ২৫১। বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে।

বাংলাদেশ ৯৮ রানের উদ্বোধনী জুটি পায়। তামিম ও সাইফ দারুণ ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেন। সাইফ মধ্যাহ্ন বিরতির আগে আউট হলে ভাঙে এ জুটি।

এরপর শান্ত রানে খাতা খোলার আগে আউট হন। বিরতির পর তামিম ও মুমিনুল জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৯২ রানে তামিম আউট হওয়ার পর ছন্দপতন শুরু হয় বাংলাদেশের ইনিংসে। মুমিনুল ও মুশফিক লড়াই করলেও বাংলাদেশ ৩৭ রান তুলতে শেষ ৭ উইকেট হারায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ