• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ভারত-পাকিস্তান ম্যাচে ২০ লাখ টাকায়ও মিলছে না বিজ্ঞাপনের স্পট

খেলাধুলা ডেস্ক ।। বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। মাসকাটে পাপুয়া নিউগিনি আর স্বাগতিক ওমানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রথম পর্ব। এই পর্বের পর আরব আমিরাতে শুরু হবে সুপার টুয়েলভস। সুপার টুয়েলভসে আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে।

দুবাইয়ে হতে যাওয়া ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। ভারত-পাকিস্তান দুই দেশের সাবেকরাও এরই মধ্যে কথার লড়াইয়ে নেমে গেছেন। মাঠে নামার আগে কথা দিয়েই জয়-পরাজয়ের লড়াইয়ে নেমে গেছেন তাঁরা। বসে নেই বিজ্ঞাপনদাতারাও। এই ম্যাচকে ঘিরে টিভি দর্শকের উপস্থিতি আগেই আঁচ করতে পেরেছেন তাঁরা। ২০১৯ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াই ২৭ কোটি ৩০ লাখ টিভি দর্শক দেখেছিল।

এর মধ্যে ২৩ কোটি ৩০ লাখ দর্শক ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, এবার টিভিতে প্রায় ৪০ কোটি দর্শক দেখবে ম্যাচটি। সম্প্রচারকারী সংস্থাগুলো এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করছে না। এই ম্যাচের উত্তাপ বুঝতে পেরে আগেই প্যাকেজ বিপণন তৈরি করেছে তারা। ফলে ১০ সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য ২০ লাখ টাকা দিয়েও স্পট মিলছে না।

টিভি ও ডিজিটাল মাধ্যম মিলিয়ে এই ম্যাচ দেখবে প্রায় ৫৮ কোটি ৫০ লাখ দর্শক। আইপিএলের ম্যাচগুলোতে যেখানে ১০ লাখ টাকায় ১০ সেকেন্ডের স্পট পাওয়া গেছে, সেখানে এই ম্যাচে দ্বিগুণ দাম দিয়েও স্পট মিলছে না। সম্প্রচারকারী সংস্থাগুলোর ভাষ্য, আইপিএলে জাতীয়তাবোধ জড়িয়ে থাকে না। এখানে জাতীয়তাবোধের একটা ব্যাপার থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ