• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সোমবার

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশের প্রিমিয়ার লিগের এবারের আসরের সময়সূচি ইতিমধ্যেই ঠিক করা হয়ে গেছে। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ড্রাফটে রাখা হয়েছে ২১০ জন দেশি ও ৪০৬ জন বিদেশি ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আগামীকাল(সোমবার) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিানটি শুরু হবে দুপুর ১২টায়। চার শতাধিক আন্তর্জাতিক ক্রিকেটার, বিভিন্ন দেশের খেলোয়াড়, রেজিস্ট্রেশন করেছে। এবার আমরা যেটা করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, এবার তারা তাদের এজেন্ট বা সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।’

ড্রাফটের দেশি ক্রিকেটারদের ‘এ’ গ্রেডে রাখা হয়েছে ৬ জনকে। এই তালিকায় তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো বড় নামও আছে। এছাড়া দেশি ক্রিকেটারদের ‘বি’ গ্রেডে ১৫ জন, ‘সি’ গ্রেডে ৩৩ জন, ‘ডি’ গ্রেডে ৪৫ জন, ‘ই’ গ্রেডে ৩৫ জন ও ‘এফ’ গ্রেডে ৭৬ জন ক্রিকেটার আছেন।

বিপিএলের এবারের আসরের পর্দা উঠবে জানুয়ারি মাসের ২১ তারিখে। আর শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪ টি।

পুরো টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। সেই সঙ্গে তিনটি প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রতিটি দল একাদশে সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। আর চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ৫০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ