• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |

স্বাস্থ্যসেবায় দেশসেরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। দৈনিক স্বাস্থ্যসেবা, কমিনিটি ক্লিনিক, করোনা প্রতিষেধক টিকা প্রদানসহ সামগ্রিক বিষয়ে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হেল্থ সিস্টেমস স্ট্রেঞ্জথেনিং (এইচএসএস স্কোরিং) এ প্রথম স্থান অর্জন করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার সন্ধ্যায় স্কোরিং এর ফলাফল হাতে পেয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার রায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, দায়িত্ব গ্রহনের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা ও ঔষধপত্র নিশ্চিতকরণ, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বিভাগ চালু করা হয়। সরকারী নির্দেশনা মোতাবেক শতভাগ করোনা প্রতিশোধক টিকা প্রদানের লক্ষ্যে আন্তরিকতার সহিত কাজ করছি। কমিনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সহিত সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ পরিস্কার পরিচ্ছন্নতা, মা ও শিশু ওয়ার্ড চালু, মুজিব কর্নার ও পাঠাগার চালু করা হয়েছে। সার্বিক বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধীকবার প্রথম স্থান অর্জন করেছে। এবারে দেশের মধ্যে এইচএসএস স্কোরিং প্রথম অর্জন করায় স্বাস্থ্য কমপ্লেক্স সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে এলাকাবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ