• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোটিং ক্লাব আয়োজিত হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ ঈদগাহ্ ও খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় শহরের মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোটিং ক্লাব বনাম শ্বাষকান্দর চ্যাংমারীপাড়া প্রগতি যুব সংঘ পরস্পরের মুখোমুখি হয়। এতে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোটিং ক্লাব টাইব্রেকারে ১-০ গোলে শ্বাষকান্দর চ্যাংমারীপাড়া প্রগতি যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি রিতরণ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্স স্পোটিং ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান মিন্টু। এ সময় প্রিন্স স্পোটিং ক্লাবের মুজিবুর রহমান বাবু, ব্যবসায়ী মো. মোজাহার আলী, মো. মকছুদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ ফুটবল টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতা ছিলেন সৈয়দপুর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রয়েল।
গত ৩ জুন হেলাল চৌধুরী ও তিয়াস স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এ টুর্ণামেন্টে সর্বমোট ১৬ টি ফুটবল দল অংশ নেয়। গত বুধবার ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নােেমন্টর পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ