• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ইজিবাইক চালকের কারাদন্ড

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।।  পঞ্চগড়ে ৪র্থ শ্রেণী’র স্কুল পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক অটোরিক্সা চালককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম‍্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত রিক্সা চালকের নাম জয়নাল (৩৫)। সে পঞ্চগড় সদর ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের বাবুলের ছেলে।
গত কয়েকদিন ধরে পঞ্চগড় শহরের একটি স্কুলে যাবার পথে রিক্সা চালক জয়নাল ওই ছাত্রীকে প্রতিদিন ইভটিজিং করে আসছিল।
ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে  বুধবার (৩১ আগষ্ট) স্কুল যাবার পথে জয়নাল একই কায়দায় ওই ছাত্রীকে আবারো ইভটিজিং করার সময় পঞ্চগড় জেলা সদর থানা পুলিশ  তাকে আটক করে।
পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম‍্যাজিট্রেট মোঃ মাসুদুল হকের ভ্রাম‍্যমান আদালত তাকে এ দন্ডাদেশ দেয়।
এসময় পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ