• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘নো বল রিভিউ কেন হলো না’

সিসি নিউজ ডেস্ক ।। মেলবোর্নে ভারত-পাকিস্তান মহারণ। সুপার টুয়েলভের সেরা ম্যাচ। গ্যালারিতে লাখ খানেক দর্শক। সবার পয়সা উসুল করে দেওয়ার মতো জমাট এক ম্যাচ। যে ম্যাচের নায়ক বিরাট কোহলি। যিনি ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে রোমাঞ্চের ওই লড়াইয়ে লেগে গেছে দাগ।

এক ‘নো বল’ নিয়ে উঠেছে বিতর্ক। যে বলটায় ছক্কা মেরেছেন কোহলি। এরপর ফ্রি হিট বল প্রথমে ওয়াইড হয়েছে। পরে ফ্রি হিট স্টাম্পে লেগে (বোল্ড) ফাস্ট স্লিপ দিয়ে  পেছনে চলে গেছে। দৌড়ে কোহলি এবং কার্তিক তিন রান তুলে নিয়েছেন।

পাকিস্তান স্পিনার মোহাম্মদ নওয়াজের করা চতুর্থ বলটি ‘নো বল’ কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকবেই। পাকিস্তান ভক্তরা বলবেন নো নয়। ভারতের ভক্তরা বলবেন পরিষ্কার নো। এরই মধ্যে দুই পক্ষ নো নাকি নো নয় তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে।

বল লাইনে দাগ কেটে ভারতীয় ভক্তরা বুঝানোর চেষ্টা করছেন কোমরের ওপরে থাকায় পরিষ্কার নো। পাকিস্তান ভক্তরা নতুন করে কেটে দিচ্ছেন দাগ। বুঝিয়ে দিচ্ছেন বল কোমর বরাবরই ছিল। আর বলের ইমপ্যাক্ট ছিল কোমরের নিচে। কেউ কেউ বিরাট কোহলির পেছনের পা মার্ক করছেন। বলছেন, পা পপিং ক্রিজের বাইরে চলে আসলে নিয়ম অনুযায়ী নো নয়।

এর মধ্যে ‘নিরপেক্ষ’ জায়গা থেকে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ব্রাড হজ। তিনি টুইটে লিখেছেন, কেন আম্পয়ার নো বলের কলটা অন্তত রিভিউ করলেন না, ‘নো বলের সিদ্ধান্ত কেন রিভিউ করা হলো না, কেনই বা ফ্রি হিট বলে কোহলির বোল্ড হওয়া বলটা ডেড ঘোষণা করা হলো না।’

হজের প্রশ্নে অবশ্য ফাঁক থেকে গেছে। কারণ আগেও নো বলে বোল্ড হওয়ার পরে রান নেওয়ার ঘটনা ঘটেছে। নো বল এবং ফ্রি হিটের নিয়মেও রান নেওয়াকে বৈধ করা হয়েছে। এমনকি স্টাম্পে লেগে বল বাইরে গেলে তা বাই চারও হবে। ম্যাচে অবশ্য পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং অন্য ক্রিকেটাররা নো বল এবং ফ্রি হিটে বোল্ডের পরে রান নেওয়ার বিষয়ে রড টাকার এবং ম্যারিয়াস ইরাসমাসের কাছে আবেদন করেছিলেন। লাভ হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ