• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শহীদ চান্দু স্টেডিয়ামের জনবল রাজশাহী ও রংপুরে স্থানান্তর

সিসি নিউজ ডেস্ক।। শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবল প্রত্যাহারের পর সবাইকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং রংপুর স্টেডিয়ামে স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জনের মধ্যে ভেন্যু ম্যানেজারসহ ১২ জনকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবং সহকারি পিচ কিউরেটরসহ অবশিষ্ট ৫ জনকে রংপুরে স্থানান্তর করা হয়েছে।

আগামী মঙ্গলবার তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিসিবি।

জানা গেছে, শেখ কামাল জাতীয় যুব ক্রিকেট লিগ আয়োজনকে কেন্দ্র করে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বিসিবির বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবি তাদের ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় প্রত্যাহার করে নেয়। এরপর ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলসহ ১২ জনকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবং সহকারি পিচ কিউরেটর হুমায়ন কবির ও সুপারভাইজার রকিসহ ৫ জনকে রংপুর স্টেডিয়ামে স্থানান্তর করা হয়।

শহীদ চান্দু স্টেডিয়ামের সদ্য বিদায়ী সহকারি অফিসার শামীম আহম্মেদ জানান, বর্তমানে সকলেই নিজেদের বাড়িতে অবস্থান করছেন। বিসিবির পক্ষ থেকে ৭ মার্চ নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বগুড়া থেকে প্রত্যাহার করা সকল মালামাল ও যন্ত্রপাতি বিসিবির প্রধান কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ