• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি।। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই শ্লোগানে নীলফামারীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহ কর্মকর্তা জেসমিন নাহার, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা নারী যোগাযোগ কেন্দ্রের সভাপতি ফরিদা খানম, সনাক সদস্য নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান প্রমূখ। বক্তরা, নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতা সৃষ্টিতে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। এর আগে নারীসহ সামাজিক বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ