• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সপরিবারে ওমরাহ পালন করলেন মাশরাফী

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করছেন। বুধবার মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে সুমি লিখেছেন, ‘আলাহামদুলিল্লাহ’।

ছবিতে দেখা যায়, মাশরাফীর সঙ্গে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে। একই ছবিতে মাশরাফীর বন্ধু আসিফ রেজাও আছেন। এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী।

তবে কবে নাগাদ ম্যাশ ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ঈদের পর আগামী ১ মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফীর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফী খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে তার দলও ফর্মে আছে। মাশরাফীর নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ