• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে চেম্বার অব কমার্স জেলা ফুটবল লীগ শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে ‘নীলফামারী চেম্বার অব কমার্স জেলা ফুটবল লীগ’। শুক্রবার বিকালে জেলার শেখ কামাল স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. গোলাম সবুর। উদ্বোধনী খেলায় নীলফামারী খেলোয়ার সমিতি ৩-১ গোলে জলঢাকা ক্রীড়া পরিষদকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস,এম সফিকুল আলম ডাবলু, জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ। আয়োজকরা জানান, জেলার মোট আটটি দল অংশ নিবে ওই খেলায়। অপর দলগুলো হলো সৈয়দপুর ফুটবল একাডেমি, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, নীলফামারী টাউনক্লাব, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি, ডিমলা স্পোটর্স একাডেমি, সেফাউল স্মৃতি সংসদ, গোড়গ্রাম। চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ