• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাংলাদেশের আন্দোলনকারীদের জন্য আর্জেন্টিনা তারকা এনজোর প্রার্থনা

সিসি নিউজ ডেস্ক।। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এখন যেন গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে। বাংলাদেশের কঠিন সময়ের চিত্র নিয়মিত উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ২০২২ ফিফা বিশ্বকাপে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন পাওয়া আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ এসব খবর দেখে দুই সপ্তাহ আগে বাংলাদেশের ভুক্তভোগী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আর্জেন্টাইন তারকা ফুটবলার এখনো আছেন আন্দোলনকারীদের পাশে।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো বাংলাদেশের আক্রান্ত মানুষদের প্রার্থনা জানিয়ে ফেসবুকে আজ বাংলাদেশ সময় ৪টার দিকে লিখেছেন, ‘বাংলাদেশের সব ভক্তকে বলছি, আমি তোমাদের শুনতে পাচ্ছি, তোমাদের জন্য প্রার্থনা।’ পোস্টের সঙ্গে লাল-সবুজ পতাকার প্রেক্ষাপটে এক কিশোরের চোখ বাঁধা ছবিও পোস্ট করেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।

এক ঘণ্টার মধ্যে এক লাখের বেশি প্রতিক্রিয়া ছাড়িয়ে গেছে। গত ১৯ জুলাই ফার্নান্দেজ ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’

বাংলাদেশের ফুটবল তারকা জামাল ভূঁইয়া আজ নিজের এক পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমার প্রিয় বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা, আমি আপনাদের দেখছি, অনুসরণ করছি। ভালো দিনের আশায় দোয়া করছি ইনশা আল্লাহ। বিভক্তির চেয়ে চলুন এক হই। আমার বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ